…তারপর সব অভিনয় শেষে , দিন যাপনের সব ক্লেদ ক্লান্তি দীর্ঘশ্বাসকে সরিয়ে রেখে একসময় ইচ্ছে হয় মুখের মুখোশ খুলে একটু নিজেকে দেখি ।
বুকের গভীরে জমিয়ে রাখা নরম কষ্ট , পরাজয়ের বেদনা , বিজয়ের উৎসব এই সব একান্ত কথাগুলো কারো কানে কানে বলে যাই এই অবসরে।
চারপাশে বড়ো বেশি জমাট বাধা কোলাহলমূখর নি:সঙ্গতা ।
বড়ো বেশি শব্দের ভিড় , অপ্রয়োজনীয় চিৎকার।এই ভিড়ের মাঝে আমারও বলার কিছু ছিল ,আমারও বলার কিছু আছে।আর সেই চুপিসারে নিজের সাথে কথাগুলো বলার জন্য চাই একটা নীরব প্রান্তর।চাই সতীর্থ সহমর্মী মানুষ , যারা হাতড়ে বেড়ায় আমারই মতো কোন এক কথা বলার ভুমি।
এই আয়োজন আমার আর তাদের।
তবে আজ হোক নিজের সাথে কথা , হোক কন্ঠ ছেড়ে আলাপন, হোক এই সব স্বপ্ন ও হতাশার আঁকিবুকি , এই সব লেখালেখি , এই সব ফালতু দিন যাপনের গল্প আর স্বপ্ন কিংবা স্বপ্নের লাশগুলোকে একসাথে জমিয়ে রাখা।
হোক নতুন কিছু ।
হোক একান্ত কিছু আমার ।
যেখানে রক্তচক্ষু নেই , ভ্রুকুটি নেই , নেই কন্ঠরোধের হুইসেল বাঁজানো দারোয়ান।এই ভূমি সেই তীর্থস্থান।
আন্তরজালের অন্তরবাদ্যি বাঁজাতে এই সেই -আমারব্লগ।
আমার ভোট দেওয়ার দিন লিখেছেন : পুরানপাপী ০১ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০০৯ ১২:০২ পুর্বাহ্ন; এভাবেই শুরু হয়েছিলো আমারব্লগের ২০০৯ । এরপর ইচ্ছা করে সবুজ যুবক হয়ে বেঁচে থাকি, লিখেছেন : একজন মাসুম ২৫ ডিসেম্বর (শুক্রবার), ২০০৯ ৩:০৪ পুর্বাহ্ন- এই পোস্ট পর্যন্ত আমারব্লগে মোট লেখা পোস্টের সংখ্যা ১৯৬৩৫ টি । দৈনিক গড়ে ৫০ টার মতো পোস্ট। অনেকে হয়তো বলবেন কোয়ান্টিটি না কোয়ালিটি নিয়ে বলেন। আরে বাবা, বলছি বলছি, এতো অস্থির হলে চলবে কিভাবে?
১৪ এপ্রিল ২০০৮ এ যে উদ্দেশ্যে আমারব্লগের যাত্রা সেটা আগে ও অনেকবার বিভিন্ন পোস্টে বলা হয়েছে। মূলত “আমারব্লগে আমি লিখবো যা খুশি তাই লিখবো” এই শ্লোগানকে সাথে করে আমারব্লগের যাত্রা শুরু হলে ও পরে সেটি এসে দাঁড়ায় “আমারব্লগ – যেখানে রক্তচক্ষু নেই , ভ্রুকুটি নেই , নেই কন্ঠরোধের হুইসেল বাঁজানো দারোয়ান” এই শ্লোগানে। যদি ও পাশাপাশি এই স্লোগানে ও মুখরিত ছিলো আমারব্লগ “কথা ছিলো ইচ্ছেমতো।” শ্লোগান যাই হোক আমাদের কথা ঠিক জন্মলগ্নে যা ছিলো আজ অব্দি আমরা সেটা ধরে রাখতে পেরেছি।
২০০৯ শুরু করার আগে এর পুর্বের কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে। আমারব্লগের শুরুটা হয়েছিলো ওয়ার্ডপ্রেস এম,ইউ ইঞ্জিনের উপর বেইস করে। আমারব্লগের একেবারে প্রথম কয়েকজন ব্লগারের মধ্যে আমি যাদেরকে দেখতে পাই তারা হলেন এডমিন, ইহাব, রাশেদ, হুতুমপেঁচা, অলৌকিক হাসান, এক্স-বিজনেস, একরামুল হক শামীম, রাজীব, বিষাক্তমানুষ, রাতমজুর, মানুষ, নাজির, ছায়ার আলো, কবি আব্দুল, অমিত আহমেদ, নাদান , ভাষ্কর, আইজ্জুদিন, ইরতেজা, আরিফ জেবতিক, কেমিক্যাল আলী,মাহবুব সুমন, প্রলয় হাসান, রাহা , রাগিব, রন্টি, আরিফুর রহমান, ব্লুজ, ক্যামেরাম্যান, মুকুল, হাসিব, হাবিব, হাসান রায়হান, শমসের, লোকালটক, রেজোয়ান প্রমূখ উল্লেখযোগ্য। উপরের নামগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে সময়ের আবর্তে কেউ কেউ হারিয়ে গেলে ও বেশিরভাগই এখনো আমারব্লগে আছেন এবং আগামীতে ও এদের পদচারণা থাকবে বলেই বিশ্বাস।
আমরা যখন ওয়ার্ডপ্রেস এর এম, ইউ তে যাত্রা শুরু করি তখন প্রথম পাতায় লেখাগুলো সরাসরি আসতে ১৫-৩০ মিনিট সময় লাগতো। তাছাড়া বাংলা কী-বোর্ডের সমস্যা তো ছিলোই। ছিলো না বিজয়ের কোন সুবিধা। যদি ও প্রথমাবস্থায় স্পীডের সমস্যা ছিলো না। এমতাবস্থায় আমরা এম,ইউ থেকে সরে আসতে বাধ্য হই। প্রথমে আমাদের ব্লগাদের পেইজ এড্রেস ছিলো এরকম ইউজার ডট আমারব্লগ ডট কম। এম, ইউ থেকে সরে আসায় এটা এসে দাঁড়ায় আমারব্লগ ডট কম/ইউজার। এমনি করে আমরা ছিলাম চলেছি এপ্রিল ২০০৯ পর্যন্ত।
অনেক আশা নিয়ে সম্পূর্ন নতুন ইঞ্জিনে নতুনভাবে আমারব্লগের যাত্রা শুরু হয় এপ্রিলের ১৪ তারিখ ২০০৯ এ। ব্লগ ইতিহাসে সবচেয়ে সফল অনুষ্টান সেটাই। সেই অনুষ্টনারের ভিডিও দেখতে পাবেন এখান থেকে।
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
ব্লগার জিতু ও জনৈক বাংগালের যৌথ উদ্যোগে তৈরী করা লোগো ও প্রদর্শিত হয় সেদিন। এই লোগো নির্বাচনে বেশ জোর প্রতিযোগিতা হয় যা বাংলাব্লগের সবচেয়ে সফল ইভেন্ট বলে ধরা যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে নতুন ইঞ্জিনের নির্মিত সাইটে ব্যাপক ফ্লপ হয় স্পীড সমস্যার কারনে। আমরা বাধ্য হয়ে পুরোনো ওয়ার্ডপ্রেসের সিংগেল ইঞ্জিনে ফিরে যেতে বাধ্য হয়। ডেভোলাপার টিমকে পুনরায় সময় দেওয়া হয়। অবশেষে আবারো নতুন ইঞ্জিনে ফিরে আসি বেশ কয়েকদিন পর যা এখনো চলছে। যদি ও স্পীডজনিত সমস্যার কারনে বেশ কিছু ফিচারকে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি এর মধ্যে চ্যাট ফিচার অন্যতম।
দেখা যায়, সারা ২০০৯ বছর জুড়েই আমরা ব্লগ মেরামত পুনঃমেরামত কাজে ব্যস্ত ছিলাম এবং অবশেষে এই পর্যন্ত আসতে পেরেছি। বর্তমানে ও বেশ কিছু সমস্যা সম্পর্কে আমরা অবগত যা খুব শীঘ্রই ফিক্স করার ব্যবস্থা করা হচ্ছে।
আমারব্লগের অর্জনসমূহঃ আমারব্লগের সবচেয়ে বড়ো অর্জন “নো-মডারেশন” পলিসিতে নিজেদের আটকে রাখতে পারা। ২০০৯ সারা বছর জুড়েই আমারব্লগে এই যুগান্তকারী পলিসিকে ধবংস করার ষরযন্ত্র হয়েছে এবং সাধারণ ব্লগাররাই তা প্রতিরোধ ও করেছে।
এছাড়া ও বেশ কিছু চ্যারিটিতে আমারব্লগের ব্লগারদের অংশগ্রহন বেশ উল্লেখযোগ্য। এর মধ্যে শ্বাশত সত্য, উপমা এর কথা বলা যায়।ছোটখাটো আরো কিছু চ্যারিটিতে আমারব্লগের কন্ট্রিবিউসন সারা বছর জুড়েই অব্যাহত ছিলো।
আমারব্লগের আরেকটা বড়ো অর্জন হলো বাংলাদেশ সরকার কর্তৃক আন অফিসিয়েলী নিষিদ্ধকৃত সিনেমা “হিল্লা” এর শুভমুক্তি যা এই ব্লগেই সম্পন্ন হয়েছে। ব্লগার কাওছার এই সিনেমা ইউটিউবে আপ্লোড করে পরে এই ব্লগে মুক্তি দেন।
পর্ব-১। বাকিগুলো এখান থেকে।
আরেকটা অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সিগনেচার কালেকসন। যদি ও এটা সফলতার মুখ দেখেনি তবে আমারব্লগের ব্লগারদের অংশগ্রহন ছিলো উল্লেখযোগ্য।
আমারব্লগ এর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে যেগুলো যোগ না করলেই নয়, সেগুলা হলোঃ
-মাসকাবারি বাছাই ব্লগঃ নভেম্বর ২০০৯ সংখ্যা
-নৃ এর ইবুকঃ ছোট্ট রাজকুমার
-মাসকাবারি বাছাই ব্লগঃ অক্টোবর ২০০৯ সংখ্যা
-মাসকাবারি বাছাই ব্লগঃ সেপ্টেম্বর ২০০৯ সংখ্যা
-ব্লগারদের যৌথ নির্মাণে একটি গল্প; প্রহর শেষের রাঙা আলোয়…
আমারব্লগের ব্যর্থতাঃ আমারব্লগের সবচেয়ে বড়ো ব্যর্থতা ব্লগারদের একটি নির্ভেজাল স্পিড সমস্যামুক্ত একটি সাইট উপহার দেওয়া যদি ও বছর শেষে এই ব্যর্থতা থেকে মুক্তি পাওয়া গেছে বলে ধারনা করি।
আরো যা বলা যায়, এডমিন বলে পরিচিত একজনের সক্রিয়ভাবে ব্লগিং এ জড়িত থাকা যে ব্যক্তিগত ভাবে রাজনীতিতে যুক্ত যার কারনে বিরুদ্ধপক্ষ এই ব্লগকে কোন একটি নির্দিষ্ট দলের ব্লগ বলে গুজব ছড়াতে সুযোগ পায়,এডমিনদের কেউ তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ভূক্ত যার কারনে কেউ কেউ এইব্লগকে কোলকাতা ব্লগ বলে পরিচিত করাতে উঠেপড়ে লেগে আছে, এডমিনদের কেউ স্ব-ঘোষিত নাস্তিক বিধায় সেটা ও ব্লগ এর জন্য ক্ষতিকারক হিসেবে দেখা যায়।
আমারব্লগে বিদ্রোহসমূহঃ বিগত দিনগুলোতে মূলত আমারব্লগে দৃশ্যমান তিনটি বড়ো দেখা যায়। প্রথম টি ছিলো ব্লগ নিক “মুহম্মদ” এর কারনে। সেই সময়ে আমারব্লগে “মুহম্মদ” নিক এর পক্ষ এবং বিপক্ষ দুই তরফ থেকেই বিদ্রোহের সম্মুখিন হয়। পরবর্তিতে কোন ভাবে জোড়াতালি সেই বিদ্রোহ মিটানো গেলে ও এর জের এখনো আমারব্লগে মাঝে মধ্যে দেখা যায়।
এরপর বিদ্রোহ হয় কিছু ব্লগার বিনা নোটিশে আমারব্লগ ত্যাগ করে যাদের মূল অভিযোগ ছিলো আমারব্লগ কর্তৃপক্ষ কোন এক গ্রুপের পোস্ট নাকি বেশি বেশি স্টিকি করে। বেশ কয়েকদিন ব্লগ অস্থিরতার মধ্যে চলে। যদি ও অবশেষে সেই বিদ্রোহ ও মিটানো সম্ভবপর হলে ও সেই জের ও এখনো দেখা যায়।
সর্বশেষ যে বিদ্রোহটি হয় সেটা আমারব্লগ এতোদিনে যতটুকু এগিয়েছিলো ঠিক ততটুকুই পিছিয়ে দেয় আমারব্লগকে। কোন এক এডমিন এর বক্তব্য রেকর্ড করার হুমকি দিয়ে এমন কিছু মিথ্যে তথ্য ব্লগমন্ডলে পরিবেশিত হয় যেগুলার আমারব্লগের বিরুদ্ধবাদিদের হাতে প্রোপাগান্ডার নতুন মাত্রা দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। আমারব্লগ এডমিন এর যথার্থ ক্ষমা প্রার্থনা ও এই মিথ্যে প্রোপাগান্ডা থেকে আমারব্লগকে রেহাই করতে পারেনি।
আমারব্লগের সমালোচনাকারিদের জবাব দিতে যেসব স্যাটায়ার পোস্ট আলোড়ন তৈরি করেছে, সেগুলার মধ্যে ডাক্তার আইজ্জুদ্দিনের নিচের পোস্টগুলো উল্লেখযোগ্যঃ
- আমার ব্লগের অর্থায়ন- রিপোর্ট ফ্রম দি টপ
- আজকা মালাউন সুশান্তের সুন্নতে খতনা- কারুন কলকাতা ব্লগ লিখতে চাইনা
বাস্তবায়নাধীন কার্যক্রম সমূহঃ বেশ কিছু কার্যক্রম আমারব্লগের অধীনে বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমারব্লগের সহযোগী প্রতিষ্টান “আমারপ্রকাশনী” এর জন্ম। আগামী বই মেলায় এই প্রকাশনীর অধীনে ব্লগারদের লেখা নিয়ে একটি বই বের হবে। শুধু তাই নয়, আমারপ্রকাশনীর অধীনের আরো কয়েকজন ব্লগারের ও বই বের হবে।
এছাড়া ও আছে ফটোগ্রাফী নিয়ে একটি প্রদর্শনী যা বেশ ভালো ভাবে এগিয়ে যাচ্ছে।
আমারফিল্ম ডট কম কিংবা আমারবন্ধু ডট কম ও ২০১০ সালে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে আমারব্লগের সহযোগি হিসেবে। এই দুইটি সাইটের কাজ পুরোদমে এগিয়ে চলছে । আমারব্লগের সকল ব্লগার অটোমেটিক সেসব সাইটের লগিন ও ব্যবহার করতে পারবেন [যদি চান]। উল্লেখ্য যে , আমারফিল্ম একটি ফিল্ম বিষয়ক সাইট হলে ও আমারবন্ধু মূলত হবে একটি ম্যাট্রিমোনি সাইট।
ভবিষ্যত পরিকল্পনাঃ হয়তো আরো কিছু পরিকল্পনা আছে আমারব্লগের ব্লগারদের সাথে নিয়ে বাস্তবায়িত করার। কিন্তু সেগুলা এখনো প্রস্তাবাকারে আসার সময় হয়নি। সময়ের প্রয়োজনে সেগুলা আপনাদের সামনে তুলে ধরা হবে।
আমারব্লগের মূল শক্তিঃ নির্দ্বিধায় আমারব্লগের ব্লগাররাই নমস্য এবং প্রধান চালিকাশক্তি। সেই অর্থেই এডমিন পদবী আমাব্লগে বিলুপ্ত করা হয়েছে এবং সকল ব্লগারকেই আমারব্লগের পরিচালনাদলের অংশ হিসেবে ঘোষনা করা হয়েছে।
হয়তো বেশ কিছু ঘটনাবলী এই পরিক্রমাতে তুলে ধরা হয়নি, সেগুলা আপনারা কমেন্টের ঘরে তুলে ধরে এই পোস্টকে সমৃদ্ধ করে তুলতে পারেন।
জয়তু আমারব্লগ।