
কিছুদিন আগে আমার শুভাকাংক্ষীদের(!) কেউ আমার নামে ইমেইল স্পুফিং করেছিলো বেশ ঘটা করে। এরপর থেকেই চিন্তা করছিলাম আমার নিজের নামের ডোমেইন এ গুগোলের ইমেইল সার্ভিস টা এড করবো। আজকে অফিস থেকে দুপুরেই ফিরে আসছিলাম ছোট বেবিকে মান্থলী চেক আপ করাবো বলে। এপয়েন্টমেন্ট ছিলো বিকাল ৩ টা ৪০ মিনিটে। পুরো ৫ টার সময় বাসায় ফিরলাম চেক আপ এর কাজ শেষে।
বাসায় এসে ব্লগিং, ফেইসবুকিং শেষে নিজের ডোমেইনে das.gupta এট সুশান্ত ডট নেট টা এড করলাম। পরে আমার যাবতীয় ই-মেইল ফরোয়ার্ড করলাম।
টেস্ট করে দেখলাম ইনকামিং এন্ড আউটগোয়িং দুইটাই কাজ করছে। আমি এই ঠিকানায়ই আছি এবং এখন থেকে এই আইডি’র বাইরে যে কোন ইমেইল আমার নয়- এই বলে ঘোষনা করা হলো।[ যদি ও এই আইডি থেকেও ইমেইল স্পুফিং হতে পারে। সেক্ষেত্রে প্রাপকদের অনুরোধ করবো যে কোন প্রতিক্রিয়া দেখানোর পূর্বে আমার সাথে একবার যোগাযোগ করতে।]
উল্লেখ্য যে, আমার পূর্বের সকল ই-মেইল সক্রিয় আছে, যে কোন আইডিতে প্রেরিত ই-মেইল আমার এই das.gupta এট সুশান্ত ডট নেট তে আসবে এবং যথারীতি এই আইডি থেকেই আমি সকল ইমেইল এর রিপ্লাই ও দেবো।
1 response so far ↓
seventeen7photo // January 5, 2010 at 11:03 pm |
ভাল কাজ। আমিও করতে চাই!