Sushanta Das Gupta

Entries categorized as ‘personal’

৩ জানুয়ারীঃ মা’ এর চলে যাওয়ার চার বছর হলো

January 2, 2010 · 2 Comments

গতরাতেই মা’কে স্বপ্নে দেখলাম। মা অসুস্থ। মা’এর একটি ছায়া মা’কে সেবাযত্ন করছে। এমন একটা দৃশ্য দেখতেছিলাম। স্বপ্নের মধ্যেই হটাত আমার মনে হলো আরে মা তো নেই। এখানে আবার দুইটা মা কেন? ঘুম ভেঙ্গে যায়।

মা আমাদের ছেড়ে চলে যাওয়ার প্রায় ৩ মাস পর আমি ইউকে চলে আসি। এই তিনমাস আমি কোনদিন বাসায় লাইট নিভিয়ে ঘুমাতে পারিনি। এমন কি আমি একা বাথরুমে ও যেতে পারতাম না। বউকে ডেকে তুলতাম। সে বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকতো, আমি দরজা চাপিয়ে বাথরুমের কাজ করতাম। আমার কাছে সারাক্ষন মা’এর ছায়া লেগে থাকতো। সব খানেই মা’কে দেখতাম।

এখনো এই লন্ডনে আমি মাঝরাতে মা’এর ছায়া দেখি । আমি চাই মা আমার এভাবেই আমার সাথে ছায়ার মতো থাকুক।

মা, তোমাকে ভালোবাসি। খুব খুব।

Categories: personal